মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি, দিতে হবে আরও তথ্য

নিউজ ডেস্ক ১৫ জুলাই ২০২৫ ০৬:১৩ পি.এম

ইসি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি নতুন রাজনৈতিক দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। এ জন্য জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সব দলকে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান।
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন- ট্রাকে করে নিয়ে সেগুলো নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল নিবন্ধনের জন্য এনসিপি ৪৩ হাজার ৩১৬ পাতার ডকুমেন্টস জমা দিয়েছিল।

এর পরও নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে এনসিপিসহ দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে।

নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ কোনো দলই ‘উত্তীর্ণ’ হতে পারেনি যে প্রতীক পেতে পারে এনসিপি
সেদিন নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি। আমাদের এক প্রতিনিধিদল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে।

নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসির শর্ত ১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। ৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।
নিউবাংলা/জিএস


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

news image

রাত পোহালেই ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু

news image

নেপালের জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

নৌপুলিশ প্রধানসহ পাঁচ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

news image

সরকারি দলের  সংসদীয় সভা বুধবার

news image

ঈদে নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, খোলাবাজারে মিলছে চড়া দামে

news image

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

news image

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো

news image

খালেদা জিয়ার ম-র-ণো-ত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

news image

সব নারীর জন্য নিরাপদ হবে বাংলাদেশ: ডা. জুবাইদা রহমান

news image

ঢাকাসহ সারাদেশে ঝোড়ো বৃষ্টির আভাস

news image

এনআইডি ও ভোটার নিবন্ধন নিয়ে নতুন দুই পরিকল্পনা ইসির

news image

খালেদা জিয়াসহ ৬ জন পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য’ নারী পুরস্কার

news image

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বা-লা-নিবাহী ৮টি জাহাজ

news image

নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় : রাষ্ট্রপতি

news image

নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

news image

ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেবো না: নাহিদ ইসলাম

news image

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : ইকবাল হাসান মাহমুদ টুকু

news image

নারীদের মূল্যায়ন করলেই দেশ এগিয়ে যাবে : আফরোজা আব্বাস

news image

ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

news image

ঢাকাসহ সারাদেশে টানা চারদিন ব-জ্র-বৃষ্টির আভাস

news image

‘তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে’

news image

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

news image

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কা-রা-ব-ন্দি দিবস আজ

news image

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

news image

জাতীয় পাট দিবসে পুরস্কার পেলেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

news image

দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান