নিউজ ডেস্ক ৩০ মার্চ ২০২৬ ১২:৫৫ পি.এম
আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি এক পর্যায়ে অনেকগুলো বছর বন্ধ থাকলেও বর্তমানে অনুষ্ঠানটি বিটিভিতে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
আজ (সোমবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয় বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে আমরা দলীয় ইশতেহার প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুটি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো।
নিউবাংলা/জিএস
সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র
১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ঈদযাত্রা স্বস্তির হয়েছে, বললেন সড়কমন্ত্রী
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি
দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার
বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
৩০ হাজার টন জ্বা-লানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে হংকংয়ের জাহাজ
স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান
দোয়া করেছি, স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন অটুট থাকে: জামায়াত আমির
স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
জুলাইযো-দ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী
স্বাধীনতা দিবসে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী, সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য
তেলের পর্যাপ্ত মজুত আছে, বিক্রি বাড়ার কারণে সংকট : জ্বালানিমন্ত্রী
স্বাধীনতা দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
হাদি হ-ত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল : ‘আমি এই কাজ করিনি’
মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে : কৃষিমন্ত্রী
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া