আন্তর্জাতিক ডেস্ক ২৫ জুন ২০২৫ ১১:৫৯ পি.এম
ইসরায়েলে আবারও ড্রোন হামলা হয়েছে। ইয়েমেন থেকে দেশটিতে এ হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ দাবি করেছে, ইয়েমেনের এ ড্রোনটি আটকে দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।
ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।
তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে- যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।
নিউবাংলা/জিএস
ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা
সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প
যু-দ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ই-রানের প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
আবারও ই-রানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন
ই-রান যু-দ্ধে ১৪০ মার্কিন সেনা আ-হত: পেন্টাগন
তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
ই-রানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নি-হ-ত হওয়ার খবর
ই-রানের পক্ষে পোস্ট বাহরাইনে বাংলাদেশি গ্রে-প্তা-র
তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ধ্বং/স যুক্তরাষ্ট্র!
মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ
মা-র্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : আরাঘচি
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার
ই-রা-নের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ই-রানের নিরাপত্তা প্রধান
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যু-দ্ধবি-মান বি-ধ্ব-স্ত করল ই-রা-ন
বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইস'রা'য়ে'ল দায়ী থাকবে : রাশিয়া
অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি
ই-রানের সর্বোচ্চ নেতা খামেনি নি-হ-ত, ৪০ দিনের রাষ্ট্রীয় শো-ক
হরমুজ প্রণালি বন্ধ করে দিল ই-রান
কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি
সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ই-রানের হা-ম-লা