নিউজ ডেস্ক ০৩ মার্চ ২০২৬ ০১:২০ এ.এম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জিনিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাঘচিকে টেলিফোন বার্তায় ওয়াং ই বলেন, ‘‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং । ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, তাতে আমাদের সমর্থন রয়েছে। এ ছাড়া ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে আছে।’’
ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, উত্তেজনা আর না বাড়ানোর এবং এই সংঘাত যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে চীন।
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘের সনদের লক্ষ্য ও নীতি লঙ্ঘন করছে।
ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদিকে ওয়াং ই বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তির চেষ্টা এবং যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোটের সঙ্গে অপর এক ফোনালাপে ওয়াং ই সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আবারও ‘জঙ্গলের আইন’ বা জোর যার মুল্লুক তার অবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
নিউবাংলা/জিএস
ই-রা-নের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ই-রানের নিরাপত্তা প্রধান
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যু-দ্ধবি-মান বি-ধ্ব-স্ত করল ই-রা-ন
বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইস'রা'য়ে'ল দায়ী থাকবে : রাশিয়া
অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি
ই-রানের সর্বোচ্চ নেতা খামেনি নি-হ-ত, ৪০ দিনের রাষ্ট্রীয় শো-ক
হরমুজ প্রণালি বন্ধ করে দিল ই-রান
কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি
সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ই-রানের হা-ম-লা
ই-স-রা-য়ে-লের দিকে ই-রানের পাল্টা মি-সা-ই-ল নিক্ষেপ শুরু
বি-ধ্বং-সী পাল্টা জবাব দেয়ার হুঁ-শি-য়া-রি ই-রানের
এবার আকাশসীমা বন্ধ করল ইরান
ই-রানে হা-ম-লা-র পর ই-স-রা-য়ে-লে জরুরি অবস্থা ঘোষণা
ই-রানের বিভিন্ন জায়গায় হা-ম-লা শুরু করেছে ই-স-রা-য়ে-লে-র
নতুন মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা
ভারতে ডুবে যাচ্ছে বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার
যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা বন্ধ, দুশ্চিন্তায় বাংলাদেশি প্রবাসীরা
২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ-মাহফিল
ইরানের সঙ্গে ১২ দিনের যু দ্ধে ইসরায়েলের ৫০০ সেনা নি হ ত: গালিবাফ
ই স রা য়ে লে র ভিতরেই গোপন ঘাঁটি ইরানের
বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব
জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ১৩ সেনা নিহত
আমেরিকার মুখে জোরালো থা প্প ড় মেরেছে ইরান: খামেনি
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
ভারতীয় ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য উদ্ধার!