নিউজ ডেস্ক ০১ জুলাই ২০২৫ ০৬:১৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতের লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিলাম। স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় গাইবান্ধা পৌর পার্কের কড়াই তলায় অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলে।
নাহিদ ইসলাম বলেন, আমরা গাইবান্ধা থেকে ৬৪ জেলায় যাব। আমরা সরকারের কাছ থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করব। এই ঘোষণাপত্রে আপনার-আমার অধিকারের কথা থাকবে। আপনার-আমার দায়িত্বের কথা লেখা থাকবে।
তিনি আরও বলেন, ‘গাইবান্ধার মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। জুলাই গণ-অভ্যুত্থানে গাইবান্ধার ছয়জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন স্বাধীনতার পথ তৈরি করেছে। এই আত্মত্যাগ এনসিপি এবং বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘এই অভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছে। এক নতুন বাংলাদেশের জন্য। যেখানে কথা বলার জন্য কাউকে পুলিশের লাঠি, গুলি কিংবা নির্যাতনের শিকার হতে হবে না। ২০২৪ সালেই আমাদের ভয় কেটে গেছে। বাংলাদেশে আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না।’
নাহিদ ইসলাম সবাইকে সাহস করে এলাকার সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নির্ভয়ে কথা বলবেন, মত প্রকাশ করবেন। এনসিপি আপনাদের পাশে আছে।’
এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্লাপুরে সংক্ষিপ্ত পথসভা করে দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
গাইবান্ধা থেকে শুরু হওয়া ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির সারা দেশব্যাপী আন্দোলনের অংশ।
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির