নিউজ ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ০২:০৪ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”
তিনি আরও জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।
তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।”
এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান। এছাড়া তিনি জানান, রাজধানীর তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি তার আত্মিক যাত্রার সূচনা করেছেন।
পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথে পরিচালনার প্রার্থনা করেন।
নিউবাংলা/জিএস
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ জানালেন মাহদী আমিন
ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন
শবে কদর : হাজার মাসের চেয়েও উত্তম রজনির ইবাদতে মগ্ন দেশ
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
ভোজ্যতেল নিয়ে আ-ত-ঙ্কিত হওয়ার কারণ নেই : বাণিজ্যমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিতে গেলো বাংলাদেশ, সিরিজ থাকলো ঘরেই
ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বা-লানি জাহাজ, পথে আরও তিনটি
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশে পাঁচ দিন ব-জ্রসহ বৃষ্টির আভাস
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ১৪ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল
ঈদযাত্রা : ভোগান্তি এড়াতে আগেই শহর ছাড়ছেন মানুষ
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী, সন্ধ্যায় নেয়া হচ্ছে সিঙ্গাপুর
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস