শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক ০২ জুলাই ২০২৫ ০৫:৪৭ পি.এম

মাসুদ পেজেশকিয়ান

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান।

আজ বুধবার (২ জুন) দেশটির গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস হয় ইরানের পার্লামেন্টে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। এ ছাড়া দেশটির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আইএইএ।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেহরানও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতিয়ালিতেই ১২ দিনব্যাপী স্থায়ী ওই সংঘাত ২৪ জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও, আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্নের ইরানের এই ঘোষণায় পরিস্থিতির অবনতি হতে পারে।

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

news image

ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

news image

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে  আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

news image

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

news image

কাতারের সবচেয়ে বড়  শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা

news image

সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা

news image

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

news image

আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প

news image

যু-দ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ই-রানের প্রেসিডেন্ট

news image

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

news image

আবারও ই-রানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

news image

ই-রান যু-দ্ধে ১৪০ মার্কিন সেনা আ-হত: পেন্টাগন

news image

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

ই-রানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নি-হ-ত হওয়ার খবর

news image

ই-রানের পক্ষে পোস্ট বাহরাইনে বাংলাদেশি গ্রে-প্তা-র

news image

তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ধ্বং/স যুক্তরাষ্ট্র! 

news image

মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ

news image

মা-র্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : আরাঘচি

news image

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

news image

ই-রা-নের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ই-রানের নিরাপত্তা প্রধান

news image

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যু-দ্ধবি-মান বি-ধ্ব-স্ত করল ই-রা-ন

news image

বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

news image

যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইস'রা'য়ে'ল দায়ী থাকবে : রাশিয়া

news image

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

news image

ই-রানের সর্বোচ্চ নেতা খামেনি নি-হ-ত, ৪০ দিনের রাষ্ট্রীয় শো-ক

news image

হরমুজ প্রণালি বন্ধ করে দিল ই-রান

news image

কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি

news image

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ই-রানের হা-ম-লা