নিউজ ডেস্ক ০৪ জুলাই ২০২৫ ০৫:০২ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন—কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতার একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশর জন্য লড়াই করছে।
দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শহরের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, প্রিয় বন্ধুগণ। আমরা জানি, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শ্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। সে সময় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল। তারা আহত ও শহীদ হয়েছে। আমরা তাদের স্মরণ করছি ও শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। আগের সিস্টেম রয়ে গেছে। ফলে সেই সিস্টেমকে বিলোপ করে নতুন দেশ গঠনের লক্ষ্যেই এই নতুন পার্টি ও আমাদের কর্মসূচি। এনসিপির কার্যক্রম সারা দেশে চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই ঘোষণাপত্র জুলাই-আগস্টের মধ্যে দিতে হবে বলে জোর দেন তিনি।
বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও পুশ ইনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থিদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে যে কোনো মূল্যে আমরা সীমান্ত হত্যা বন্ধ করবো।
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির