নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৫ ০১:১২ এ.এম
চট্টগ্রামের কালুরঘাট সেতুর এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি দ্রুতগতিতে এসে বেশ কয়েকটি অটোরিকশা, মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসব যানবাহন একেবারে দুমড়ে-মুচড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা নামে তিনজনের পরিচয় জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে কালুরঘাট সেতু পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই বিপরীত দিক থেকে সেতুর ওপরে উঠে যায় অটোরিকশা মোটরসাইকেলসহ কয়েকটি ছোট যানবাহন। এতে দ্রুতগতিতে আসা ওই ট্রেনটির সঙ্গে যানবাহনগুলোর সংঘর্ষ হয়।
এ বিষয়ে গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন জানান, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি বলে জানান তিনি।
ট্রেনচালক সংকেত অমান্য করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে। এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান। এ সময় উল্টো দিক থেকে গাড়ি আসার কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সেতুর ওপর অন্তত চারটি যানবাহন ছিল। তবে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা বলেন, ট্রেনের সঙ্গে অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এক শিশু নিহত হয়েছেন। এ ছাড়া, একজন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে বরগুনা জেলা সমিতি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
দেশে ফিরে যা বললেন বরগুনা-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শামীম আহমেদ
বরগুনায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্যসচিব হুমায়ুন
বরগুনায় মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম
বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
বরগুনায় শেখ মুজিব ও হাসিনাসংশ্লিষ্ট ৪ শতাধিক বই পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা
বরগুনার বিষখালী নদীতে বড়শিতে ধরা পড়া ২৩ কেজির পাঙ্গাশ
সিলেটে রাতভর যৌথবাহিনীর অভিযান, ১২ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার
বরগুনায় বিষমিশ্রিত পানি পানে পাঁচ স্কুলছাত্রী হাসপাতালে
পাইকগাছায় সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বামনায় রুহিতার চর রক্ষার দাবিতে মানববন্ধন
বরগুনার আমতলীতে বাসচাপায় প্রভাষক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩
বরগুনায় সমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় প্রভাষকের মৃত্যু
বরগুনায় সমন্বয়ক পরিচয়ে বস্ত্র ব্যবসায়ীকে মারধর
মাদরাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা, বন্ধ খেলাধুলা
বরগুনায় বিপৎসীমার ওপর নদীর পানি, জনজীবন বিপর্যস্ত
বরগুনায় মুগুর দিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
বরগুনার দুটি ট্রলারে ডাকাতি, এক জেলে গুলিবিদ্ধ
গোপালগঞ্জে হা ম লার ঘটনায় জড়িতদের বিচারের মুখামুখি হতে হবে
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে নেতাকর্মীদের ঘিরে হা ম লা, ১৪৪ ধারা জারি
বরগুনায় প্রথম শ্রেণির পৌরসভার সড়কে বেহাল দশা, সংস্কার চায় এলাকাবাসী
বামনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
বরগুনায় নির্বাচন অফিসে আগুন পুড়ে গেছে ভোটার তালিকা
বিএনপির পক্ষ থেকে সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা
ব্যবসায়ী সোহাগ হ-ত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও বি-ক্ষো-ভ
বরগুনায় ট্রলার ডুবি: চার দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন ৯ জেলে
বরগুনার দুটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
বরগুনায় ট্রলার ডুবি, নিখোঁজ তিন জেলে
বরগুনায় রোগীর পেটে ৭ ইঞ্চি চিমটা রেখেই সেলাই করে দিলেন ডাক্তার