নিউজ ডেস্ক ৩০ জানু ২০২৬ ০৩:০২ এ.এম
দীর্ঘ ২৬৫০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেলো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের ২২ রানে হারিয়েছে স্বাগতিকরা। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো হলেও বেশিদূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। ওপেনার ম্যাথু শর্ট ও ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড প্রথম ১০ বলে ২১ রান যোগ করেন। ইনিংসের ১১তম বলে সাইম আইয়ুব শর্টকে (৫) ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। এক ওভার বিরতি দিয়ে আক্রমণে এসে আইয়ুব ফেরান হেডকে। ১৩ বলে ২৩ রানের ইনিংসে দুটি ছক্কা ও দুটি চার মারেন হেড।
এরপর ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ার চেষ্টা করেন। তবে অষ্টম ওভারের প্রথম বলেই রান আউট হন রেনশ (১৫)। এখান থেকেই ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। গ্রিন ৩১ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও তার বিদায়ের পর ম্যাচ কার্যত পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ১৫.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১১২।
নবম উইকেট জুটিতে কিছুটা লড়াই চালান জেভিয়ার বার্টলেট। ২৫ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেললেও দলকে আর উদ্ধার করতে পারেননি তিনি। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ নেন ১টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে আউট হন। এরপর সাইম আইয়ুব ও আগা দ্বিতীয় উইকেটে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেন। অষ্টম ওভারে অ্যাডাম জাম্পা এই জুটি ভাঙেন। ২২ বলে ৪০ রান করে ফেরেন আইয়ুব। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। এরপর সালমান ২৭ বলে ৩৯ রান করে আউট হন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও একটি চার।
নিউবাংলা/জিএস
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ জানালেন মাহদী আমিন
ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন
শবে কদর : হাজার মাসের চেয়েও উত্তম রজনির ইবাদতে মগ্ন দেশ
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
ভোজ্যতেল নিয়ে আ-ত-ঙ্কিত হওয়ার কারণ নেই : বাণিজ্যমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিতে গেলো বাংলাদেশ, সিরিজ থাকলো ঘরেই
ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু