নিউজ ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ পি.এম
বরিশালে বাড়ছে বিএনপির নেতাকর্মীদের ঢল। দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় জনসমাগম ক্রমেই বাড়ছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
মাঠজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
বুধবার দুপুর ১২টায় এখানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকেই ফজরের নামাজ শেষে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করছেন।
ঝালকাঠি থেকে আসা ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর নেতা বরিশালে আসছেন,তরুণদের প্রত্যাশার প্রতিফলন আজকের জনসমাগম।
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে নৌপথে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা বলেন, কষ্ট হলেও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাই মাঠে আছে।
নিউবাংলা/জিএস
সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন
৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি, বলছে সিআরএফ
সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
দুই দিনের ব্যবধানে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু
বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
শবে বরাতে দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
বাংলাদেশ এক ধরনের ক্রা-ন্তি-ল-গ্নে রয়েছে: আলী রীয়াজ
র্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উ-দ্বি-গ্ন: মাহদী আমিন
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইশরাক
ছোটবেলায় মনে হতো আমার নাক বেশি বোঁচা : সামান্তা পারভেজ
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে
বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট
রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার
নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান
এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের
ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, শিলাবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ইসলামের ই-জ্জ-ত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৭ হাজার টাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি