নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১১ এ.এম
লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধারা করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের খরচের জন্য ওই টাকা বহন করা হয়েছিল।’
তিনি বলেন, ‘ফলস ভোট চ্যালেঞ্জের জন্য প্রতি অভিযোগের জন্য ১০০ টাকা করে দিতে হয়। ওই-সংক্রান্ত কাজের জন্য টাকাগুলো বহন করা হয়েছিল।’
নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বহু বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি। আমাদের বহু সাথী জীবন দিয়েছে। গত ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে আমাদের সাথীরা-সন্তানরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর সাড়ে ৭টা থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম, যারা এ লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে। ফলে, আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচনে যুক্ত থাকবেন।’
তিনি বলেন, ‘বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে। কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে সারা দিনে যেসব তথ্য-উপাত্ত পেয়েছি, তাতে আমরা খুবই মর্মান্ত। প্রায় ১২৭টি বিষয় আমাদের সামনে এসেছে। এর বাইরে আরও আছে, সবগুলো আমরা দেখতেও পারিনি। এগুলো আমাদের হতাশ করে।’
তিনি আরও বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার কাছে প্রায় ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা তার ব্যবসার টাকা। কিন্তু মিডিয়ায় এসেছে, তিনি কোনো ব্যবসায়ী না। তার ইনকাম ট্যাক্স রিটার্ন অনুযায়ী, তার বার্ষিক উপার্যন চার লাখ টাকার কিছু বেশি। নীতিকথা ও সৎ কথা যারা সবসময় বলেন তাদের দলের নেতার এমন আচরণ দুঃখজনক।’
বিএনপির এ নেতা বলেন, ‘পাঁচ লাখ কেন, পাঁচ কোটি টাকা বহন করা কোনো ইস্যু না, নির্বাচন কমিশন সচিবের এমন বক্তব্য মিসকোট করা হয়েছে। নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দলের কাছে এসব কথা বলেন ইসি সচিব। গণমাধ্যমেও এসব কথা বলেছেন তিনি।’
এর আগে লক্ষ্মীপুরে উদ্ধার করা সেই টাকা নিয়ে কথা বলেন এ্যানি চৌধুরী। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিওবার্তায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।
এ্যানি চৌধুরী বলেন, ‘আমি লক্ষ্মীপুরে নির্বাচনী কাজে নিজ ব্যস্ত আছি। এরই মধ্যে আমি শুনতে পেলাম, আমার নির্বাচনী কাজে ব্যস্ত যে গাড়ি, সেটি চেক করেছে।’
উদ্ধার করা টাকা নিয়ে প্রচারিত সংবাদ বিভ্রান্তি ও উদ্দেশ্যমূলক দাবি করে তিনি বলেন, ‘প্রকৃত পক্ষে যে নিউজ সেটি হলো, আমার নির্বাচনী অ্যাজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যাগ, তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইস দেওয়ার জন্য ছিল। কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতোমধ্যে রিলিজও করেছেন যে, এটা সত্যিই কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’
নিউবাংলা/জিএস
মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি
পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি
যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের
প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান
ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা
সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা