নিউজ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩ এ.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন প্রায় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ও বিভিন্ন কেন্দ্রের ঘোষিত ফলাফলের ভিত্তিতে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভোটের পরিবেশ নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সন্তোষ প্রকাশ করলেও জামায়াতসহ কয়েকটি দল কিছু অনিয়মের অভিযোগ করে।
নির্বাচন কমিশনের ঘোষিত আংশিক ফলাফলে দেখা যায়, ইতোমধ্যে ১৫০টির বেশি আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। আরও কয়েকটি আসনে তারা এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের তফসিল পরে ঘোষণা করা হবে। ২৯৯ আসনের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে হিসেবে এককভাবে সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণে সক্ষম হয়েছে দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ, সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ফলাফল প্রকাশের পর রাজধানীসহ বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচনে বিএনপির ধানের শীষ নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে।
নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ভোটের ফলাফল সঠিকভাবে ঘোষণা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার ও আইনশৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, নির্বাচিত সরকারকে তা সম্মান করতে হবে। জনগণের সমর্থনে বিএনপির বিজয় অনিবার্য।
বিএনপি নিরঙ্কুশ বিজয় পাবে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় যেন কোনও অসংগতি না হয়, তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের বিশাল লাইন। বেলা যত বাড়ে ভোটারদের উপস্থিতিও তত বাড়তে থাকে। তবে দুপুরের আগেই বেশিরভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাই বিকেলের দিকে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত ছিলেন তাদের ভোট নেওয়া হয়। বিভিন্ন স্থানে জাল ভোট, সহিংসতা, ককটেল বিস্ফোরণের কিছু বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয়। তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারার মধ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সমালোচকদের আশঙ্কা উড়িয়ে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে।
নিউবাংলা/জিএস
বরগুনা-১ : বেসরকারি ফলে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বিজয়ী
ম্যা-জি-ক ফিগার অর্জন করে ফেলল বিএনপি
খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন বিজয়ী
দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত
ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে নির্বাচিত
হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস
দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি : মাহদী আমিন
রাত ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল
জাতিকে দেওয়া ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি
বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা
নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
৭০ শতাংশের বেশি ভোট পড়বে: তাহের
ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা
এক কেন্দ্রে ২ ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট
ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন
মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি
পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি
যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল