নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮ পি.এম
সহিংসতার কারণে গত কয়েকটি নির্বাচনে সন্তানরা তাকে ভোট দিতে নিষেধ করেন। তবে অতীতের সেই চিত্র এবার থাকবে না-সন্তানদের এমন আশ্বাসে ছুটে যান চাঁদপুর শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ওই কেন্দ্রে দিনের শুরুতে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম। ভোট দিতে পেরে উচ্ছ্বসিত এই নারী।
সারাদেশের মতো চাঁদপুরেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
তার আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পৌঁছে যায় এসব কেন্দ্রে।
আর রাতে সেই সব কেন্দ্র প্রহরায় ছিলেন, প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ নেয়া কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার।
তিনি জানান, এরইমধ্যে জেলা পুলিশ সুপার রবিউল হাসান, চাঁদপুরে সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যন্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বেশকিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
কামরুল ইসলাম আরও জানান, সর্বোচ্চ সংখ্যক ভোটার যাতে কেন্দ্র মুখী হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তার জন্য সবধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
নিউবাংলা/জিএস
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে : প্রতিমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে
ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন
চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি
জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
শপিংমল-দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত
আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী
কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল
রোববার থেকে যে ৩০ উপজেলায় দেয়া হবে হা-মের টিকা
রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আনতে চায় সরকার, অপেক্ষা যুক্তরাষ্ট্রের অনুমতির!
চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জ্বা-লানি তেলবাহী ২ জাহাজ
সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষো-ভ
মন্ত্রিসভায় সিদ্ধান্ত : অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বা-লানি বিভাগ
হা-মের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট
রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য
সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা
টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী
হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ
ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল
ফিলিং স্টেশনে নিরাপত্তা-সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দাবি
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র
১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ঈদযাত্রা স্বস্তির হয়েছে, বললেন সড়কমন্ত্রী