মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মোসাদের আস্তানা ও সেনাবাহিনীর ওপর ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক ১৭ জুন ২০২৫ ০৪:৫৫ পি.এম

ইরান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এ সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান-ইসরায়েলের চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।

আজ মঙ্গলবার ( ১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলে তাদের মিসাইল হামলায় একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ইসরায়েলি সূত্র জানিয়েছিল, দেশটির মধ্য উপকূলীয় শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় এটি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলে সাধারণত এ ধরনের লক্ষ্যবস্তু বলতে সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝানো হয়।

আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, এই হামলা ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কার্যক্রমের বিরুদ্ধে একটি জবাব। তবে এই হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে।’

নিউবাংলা/জিএস


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ই-রান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া

news image

ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

news image

ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

news image

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে  আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

news image

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

news image

কাতারের সবচেয়ে বড়  শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা

news image

সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা

news image

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

news image

আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প

news image

যু-দ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ই-রানের প্রেসিডেন্ট

news image

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

news image

আবারও ই-রানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

news image

ই-রান যু-দ্ধে ১৪০ মার্কিন সেনা আ-হত: পেন্টাগন

news image

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

ই-রানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নি-হ-ত হওয়ার খবর

news image

ই-রানের পক্ষে পোস্ট বাহরাইনে বাংলাদেশি গ্রে-প্তা-র

news image

তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ধ্বং/স যুক্তরাষ্ট্র! 

news image

মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ

news image

মা-র্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : আরাঘচি

news image

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

news image

ই-রা-নের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ই-রানের নিরাপত্তা প্রধান

news image

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যু-দ্ধবি-মান বি-ধ্ব-স্ত করল ই-রা-ন

news image

বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

news image

যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইস'রা'য়ে'ল দায়ী থাকবে : রাশিয়া

news image

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

news image

ই-রানের সর্বোচ্চ নেতা খামেনি নি-হ-ত, ৪০ দিনের রাষ্ট্রীয় শো-ক

news image

হরমুজ প্রণালি বন্ধ করে দিল ই-রান

news image

কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি