রবিবার ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঝটিকা মিছিল: আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৫ ১২:০১ এ.এম

প্রতীক

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩)-সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার অপর দুইজন হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম। একইদিন ভোর পৌনে ৬টার দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

অন্যদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা হতে গোলাম রাব্বানী সরদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

শপিংমল-দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

news image

কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

news image

রোববার থেকে যে ৩০ উপজেলায় দেয়া হবে হা-মের টিকা

news image

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আনতে চায় সরকার, অপেক্ষা যুক্তরাষ্ট্রের অনুমতির!

news image

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জ্বা-লানি তেলবাহী ২ জাহাজ

news image

সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষো-ভ

news image

মন্ত্রিসভায় সিদ্ধান্ত : অফিস চলবে  ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

news image

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বা-লানি বিভাগ

news image

হা-মের প্রকোপ না কমা  পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট

news image

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

news image

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য

news image

সিলেটে অনির্দিষ্টকালের জন্য  তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

news image

টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী

news image

হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

news image

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

news image

ফিলিং স্টেশনে নিরাপত্তা-সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দাবি

news image

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

news image

সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

news image

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

news image

১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

news image

৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

news image

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

news image

ঈদযাত্রা স্বস্তির হয়েছে, বললেন সড়কমন্ত্রী

news image

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

news image

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি

news image

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

news image

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

news image

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

news image

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের