ক্রীড়া ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ০২:২৪ পি.এম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সংস্থাটির মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত, যেখানে শেষ হবে এই বর্ণিল আয়োজন।
হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই আরেকটি সুযোগ ভারতের। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান। মুহূর্তেই গ্যালারি ভরে ওঠে লাল-সবুজের উল্লাসে। সে উল্লাসকে এবার দেশের মাটিতেও ছড়িয়ে দিতে ভিন্ন রকম আয়োজনের সিদ্ধান্ত নিলো বাফুফে।
নিউবাংলা/জিএস
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ