নিউজ ডেস্ক ১৭ আগষ্ট ২০২৫ ১১:৫৭ পি.এম
চিকিৎসকদের নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে দেয়া এক পোস্টে তিনি ব্যাখ্যা তুলে ধরেন।
আসিফ নজরুল তার পোস্টে বলেন, গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি। সেখানে আমি বলেছি, এ সমালোচনাগুলো সব ডাক্তারের জন্য প্রযোজ্য নয়। বলেছি, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে।
তিনি বলেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে, তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে, রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেওয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ-আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ একশ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারের বিরুদ্ধে নয়।
প্রসঙ্গত, গতকাল রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় আইন উপদেষ্টা সরাসরি প্রশ্ন তুলে বলেন, 'চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?'
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির