রবিবার ০১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৮ পি.এম

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন। 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এ কথা বলেন। উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা লক্ষ্মীপুরে যান তিনি। 
উপদেষ্টা বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশের জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রীর পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবেন বলেও মন্তব্য তার। 
তিনি আরও বলেন, বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। 


নিউবাংলা/জিএস

আরও খবর

news image

ফ্লাইট স্থগিত, শাহজালাল বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী

news image

সকালের পর রাতেও বাড়লো সোনার দাম

news image

আব্বাস ভাই বললেন দুষ্টুমি করবা না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

news image

ঈদে ভাড়া বাড়ালে ক-ঠো-র ব্যবস্থা : সড়কমন্ত্রী

news image

ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহনমন্ত্রী

news image

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

news image

কাঁপল দেশ, এবার ভূ-মি-ক-ম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরায়

news image

রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে ৫ দশমিক ৪ মাত্রার ভূ-মি-ক-ম্প

news image

দেশে আবারও ভূ-মি-ক-ম্প

news image

প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা

news image

ব্রয়লারের চেয়ে মাছের দাম বেশি, গরুর মাংস ৮০০ টাকা কেজি

news image

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

news image

দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর

news image

টিউলিপের বিরুদ্ধে রে'ড নোটিশ জারির নির্দেশ

news image

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব জগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

news image

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

news image

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

news image

ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী

news image

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

news image

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

news image

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ

news image

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

news image

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিলো জামায়াত

news image

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ

news image

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নি-ষে-ধা-জ্ঞা

news image

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল

news image

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে