সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২ এ.এম

প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের এই প্রেসিডেন্টের সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বস্ত কূটনৈতিক সূত্র কালবেলাকে জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জু সরাসরি অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

ড. মুইজ্জু ২০২৩ সালের নভেম্বর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশের নির্বাচনে বিজয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনন্দন বার্তা দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দুই দেশের জন্য যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

নিউবাংলা/জিএস
 

আরও খবর

news image

রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা

news image

নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান

news image

শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল

news image

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

news image

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শি-শুর নাম রাখা হলো ‘খালেদা’

news image

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

news image

রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

news image

পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

news image

নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি

news image

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

news image

নাহিদ ইসলামের নেতৃত্ব ও এনসিপি’র সাফল্যকে ‘অসাধারণ অর্জন’ বললেন প্রধান উপদেষ্টা

news image

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

news image

বরগুনাকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে চাই : নুরুল ইসলাম মনি

news image

প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে: ইইউর পর্যবেক্ষক প্রধান

news image

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

news image

ফাগুন হাওয়ায় হৃদয়ের রঙিন স্পন্দনে ‘ভালোবাসি’ বলার দিন

news image

জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ 

news image

জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে : মির্জা ফখরুল

news image

জয়ের পর বিএনপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

news image

তারেক রহমানকে পাকিস্তান প্রধানমন্ত্রীর অভিনন্দন

news image

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

news image

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

news image

ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

news image

বরগুনা-১ : বেসরকারি ফলে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বিজয়ী 

news image

ম্যা-জি-ক ফিগার অর্জন করে ফেলল বিএনপি

news image

খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন বিজয়ী

news image

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

news image

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে নির্বাচিত

news image

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

news image

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস