আন্তর্জাতিক ডেস্ক ১৩ জুন ২০২৫ ০২:৩৪ পি.এম
ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।
রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলার পর, এখন ইরানের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘এখন যেহেতু আল-কুদস (জেরুজালেম) দখলকারী সন্ত্রাসী সরকার সব রেড লাইন অতিক্রম করেছে... তাই এই অপরাধের প্রতিক্রিয়া জানানোর কোনো সীমা নেই।’
এদিকে ইরানে কয়েক দফা হামলা চালানোর পর ‘প্রতিশোধমূলক প্রতিক্রিয়া’ হিসেবে ইসরাইলের দিকে তেহরান থেকে প্রায় ১০০টি অ্যাটাক বা আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ড্রোন হামলার আতঙ্কে এরইমধ্যে ইসরাইলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ইসরাইলের দাবি, তারা ১০ দিনে হিজবুল্লাহর ওপর যা করেছিল, ইরানে তা মাত্র ১০ মিনিটে করেছে। ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের ‘অপসারণের জন্য’ এ হামলা চালানোর কথাও উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।
জানা গেছে, ইসরাইল আরও দীর্ঘ যুদ্ধের (ইরানে) জন্য প্রস্তুতি নিচ্ছে, যা কমপক্ষে দুই সপ্তাহ স্থায়ী হতে পারে। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীও হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন।
বেনিয়ামিন নেতানিয়াহু এরইমধ্যে ইসরাইলের নাগরিকদের প্রস্তুত থাকতে, খাবার কিনতে এবং আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে বলেছেন। কারণ, ইসরাইলে জরুরি অবস্থাও জারি হয়েছে।
আল জাজিরা বলছে, ইসরাইলের আকাশসীমা বন্ধ রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল এবং সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানও। সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সৈন্যকে সক্রিয় সামরিক দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে।
একেবারে প্রয়োজনীয় কার্যক্রম ছাড়া আর কিছুই চালু থাকবে না বলে জানা গেছে। ফলে ইসরাইল কার্যত লকডাউন বা অবরুদ্ধ হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।
নিউবাংলা/জিএস
ই-রান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া
ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা
সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প
যু-দ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ই-রানের প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
আবারও ই-রানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন
ই-রান যু-দ্ধে ১৪০ মার্কিন সেনা আ-হত: পেন্টাগন
তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
ই-রানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নি-হ-ত হওয়ার খবর
ই-রানের পক্ষে পোস্ট বাহরাইনে বাংলাদেশি গ্রে-প্তা-র
তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ধ্বং/স যুক্তরাষ্ট্র!
মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ
মা-র্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : আরাঘচি
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার
ই-রা-নের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ই-রানের নিরাপত্তা প্রধান
কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যু-দ্ধবি-মান বি-ধ্ব-স্ত করল ই-রা-ন
বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইস'রা'য়ে'ল দায়ী থাকবে : রাশিয়া
অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি
ই-রানের সর্বোচ্চ নেতা খামেনি নি-হ-ত, ৪০ দিনের রাষ্ট্রীয় শো-ক
হরমুজ প্রণালি বন্ধ করে দিল ই-রান
কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি