নিউজ ডেস্ক ১৭ জুন ২০২৫ ১২:৩৬ এ.এম
দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর নিরপেক্ষ ও কার্যকর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি চাই, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে তদন্ত প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে।
সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিআইডি)-এর ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি) প্রতিনিধি দলের সহ-সভাপতি গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘের প্রতিনিধিরা গুমের ঘটনাগুলো মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদ (আইসিপিপিইডি)-এ বাংলাদেশের অনুস্বাক্ষরের বিষয়ে। তবে তারা বলেন, এখনো অনেক কিছু করার বাকি আছে।
তারা গঠিত অনুসন্ধান কমিশনের কাজ ও প্রতিশ্রুতির প্রশংসাও করেন।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। তারা নানা রকম হুমকির মুখেও গুরুত্বপূর্ণ কাজ করছে। সর্বশেষ প্রতিবেদন জমা দেওয়ার সময় আমি বলেছিলাম, আমাদের একটি ‘ভয়ের জাদুঘর’ তৈরি করা উচিত, যাতে মানুষ এসে দেখতে পারে। আপনাদের সহায়তাও দরকার। আমাদের সহযোগিতা ও অংশীদারত্ব প্রয়োজন।
তিনি আরও বলেন, ১৩ বছর পর জাতিসংঘের একটি দলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আপনারা আমাদের অনুসন্ধান কমিশনের সঙ্গে কাজ করুন, তাদের দিকনির্দেশনা ও শক্তি দিন।
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির