মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দীর্ঘদিন ৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৫ ০১:১৫ এ.এম

ডলার

দীর্ঘদিনের পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার (বিপিএম৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে—যা ২০২৩ সালের জুনের পর সর্বোচ্চ। এ প্রবৃদ্ধির পেছনে রয়েছে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত বড় অঙ্কের ঋণ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফ-এর দ্বিতীয় ও তৃতীয় কিস্তির ১.৩৪ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের বাজেট সহায়তার বাকি ১৫ কোটি ডলার বৃহস্পতিবার (২৬ জুন) রিজার্ভে যোগ হয়েছে। এর আগের দিনই আসে বিশ্বব্যাংকের আরও ৩৫ কোটি ডলার। ফলে আগের দিনের ২২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ বেড়ে তা ২৪ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাব অনুসারে মোট রিজার্ভ এখন ২৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
রিজার্ভে এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে একযোগে কাজ করেছে কয়েকটি অর্থনৈতিক উপাদান। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানো বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মুদ্রাবাজারে। ডলারের সংকট কমে আসায় কেন্দ্রীয় ব্যাংকও গত ১০ মাসে রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করেনি, যা রিজার্ভকে স্থিতিশীল রাখার পেছনে বড় ভূমিকা রেখেছে।
এদিকে একের পর এক বৈদেশিক সহায়তা চুক্তি কার্যকর হওয়ায় রিজার্ভে যুক্ত হচ্ছে নতুন ঋণের অর্থ। বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান, ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারদের কাছ থেকে চলতি মাসেই প্রায় ৯০ কোটি ডলার ঋণ ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। জুনের মধ্যেই আরও প্রায় ২৪০ কোটি ডলার রিজার্ভে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এসব অর্থ যুক্ত হলে জুন মাস শেষে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এসব ঋণ দীর্ঘমেয়াদি ও কম সুদের হওয়ায় তা রিজার্ভের ওপর তাৎক্ষণিক চাপ তৈরি করবে না। বরং এই অর্থ দিয়ে বাজেট বাস্তবায়ন, ব্যাংক খাত ও রাজস্ব সংস্কারে কাজ হবে।

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী, সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

news image

তেলের পর্যাপ্ত মজুত আছে, বিক্রি বাড়ার কারণে সংকট : জ্বালানিমন্ত্রী

news image

 স্বাধীনতা দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

news image

হাদি হ-ত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল : ‘আমি এই কাজ করিনি’

news image

মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে : কৃষিমন্ত্রী

news image

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

news image

ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া

news image

ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ

news image

রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া

news image

মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news image

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড

news image

ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির

news image

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

news image

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি

news image

সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী

news image

যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়

news image

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা

news image

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি

news image

সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা

news image

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

news image

২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু

news image

ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!

news image

সান্তাহারে নীলসাগর  এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

news image

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস

news image

ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

news image

বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

news image

ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়

news image

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী