নিউজ ডেস্ক ০৯ জুলাই ২০২৫ ০৫:০৮ পি.এম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী, তার বিচার শুরু হয়েছে। পাশাপাশি ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত থাকায় দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।
বুধবার (৯ জুলাই) রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী- দ্য রেসপনসিবল ফর দ্য কিলিং অব থাউজ্যান্ডস অব পিপল। তার বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী, তার এবং যারা গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসেবে দলগতভাবেও (আওয়ামী লীগ) তাদের বিচার হওয়া উচিত।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে তোলা যাবে, তত দেশের জন্য মঙ্গল। একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ হয়, সেটা হচ্ছে বিএনপি। সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে থাকে গণতন্ত্রের জন্য, সেটাও বিএনপি। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি এনেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র।
তিনি বলেন, এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে তোলা এবং যত দ্রুত সেটা তোলা যাবে, ততই মঙ্গল।
তিনি আরও বলেন, যারা মনে করে যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। একটা নির্বাচিত সরকার দরকার, যে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক রাখবে। সে কারণেই আমরা বলছি, সংস্কারগুলোতে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি। সুতরাং সংস্কার এবং নির্বাচন- এই দুয়ের মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই, দুটোই একসঙ্গে চলবে।
নিউবাংলা/জিএস
বরগুনা-১ : বেসরকারি ফলে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বিজয়ী
ম্যা-জি-ক ফিগার অর্জন করে ফেলল বিএনপি
খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন বিজয়ী
দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত
ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে নির্বাচিত
হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস
দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি : মাহদী আমিন
রাত ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল
জাতিকে দেওয়া ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি
বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা
নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
৭০ শতাংশের বেশি ভোট পড়বে: তাহের
ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা
এক কেন্দ্রে ২ ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট
ভোট দিয়ে ড. ইউনূস বললেন, এটা আমার জীবনে মহা আনন্দের দিন
মধ্যরাতে সবাইকে সাবধান করলেন নাহিদ ইসলাম
সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে : জোনায়েদ সাকি
পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
এ্যানি চৌধুরীর গাড়িতে পাওয়া টাকার ব্যাখ্যা দিল বিএনপি
যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল