নিউজ ডেস্ক ০৩ জুলাই ২০২৫ ০৫:৫৯ পি.এম
দেশে নারী ও শিশু নির্যাতন মহামারির পর্যায়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এটা চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্ণগ্রাফি। এগুলো বন্ধে নতুন আইন করার চিন্তা আছে সরকারের। ২০ থেকে ২৯ জুনের তথ্য অনুযায়ী ২৪ জন ধর্ষণের শিকার হয়েছে। একজন ষাট বছরের বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছে। আমরা তো ধর্মভীরু, ধর্মবিরোধী না, এটা কীভাবে সম্ভব?’
শারমীন এস মুরশিদ বলেন, ‘এমন অবস্থা যে, আমি এখন এদের মৃত্যু/দণ্ডের পক্ষে। যদিও আমি মানবাধিকার কর্মী।’
দেশের মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টা শারমীন বলেন, ‘মাদ্রাসাগুলো চোখের আড়ালে থাকে। তথ্য পাই না। সেখানে অনেক শিশুরা নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে তাদের বিকাশ হচ্ছে না। এ খবর অভিভাবক ও বড়রা রাখে না। তারা (মাদ্রাসা) স্বীকার করলো কি না জানি না, ঘটনা তো সামনে আসছে। এসব বন্ধে স্কুল-মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে। তাদের জবাবদিহি করতে হবে, এটা আমার দাবি।’
নারী ও শিশু মন্ত্রণালয়ে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। তবে যেগুলো জনগুরুত্বপূর্ণ তাৎক্ষণিক সেগুলোর সমাধান করা হয়। শতাধিক নারীকে কাউন্সেলিং, আইনি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সারাবছর প্রতিরোধ গড়ে তুলতে কাজ হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয়ে কাজ হয় এডহক ভিত্তিতে। আমাদের কাজ হলো নারীদের নিরাপত্তা ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করা। নারী ও শিশুদের বিরুদ্ধে যে সহিংসতা এর বিরুদ্ধে গোটা বছর প্রতিরোধ গড়ে তুলতে কাজ করা হবে। যে কোনো ঘটনায় কুইক রেসপন্স করার ব্যবস্থা করা হবে। দেশের কোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম যাবে। কর্মকর্তাদের জেলা-উপজেলায় বসে থাকলে হবে না। ইউনিয়ন ও গ্রামেও যেতে হবে।
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির