নিউজ ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৫ ০২:১৮ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকেছিলেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে আবিদুল ইসলাম খানকে দেখা যায়। এসময় তার কানে ফোন ধরা ছিল।
এ বিষয়ে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, 'প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, তিনি জহুরুল হকের কেন্দ্রে ছিলেন। বিষয়টি জানেন না, খোঁজ নিয়ে দেখছেন।
পরে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তখনো তিনি বলেন, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।’
অবশ্য নির্বাচনি আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়, নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে হলো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
এর আগে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছেন।
বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে দুপুরে যোগাযোগ করা হয়েছিল। তবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অবশ্য নির্বাচনী আচরণবিধির ভোটকেন্দ্রে প্রবেশাধিকার সংক্রান্ত ১২ নম্বর ধারার অন্য উপধারাগুলোতে বলা হয়-
(ক) ভোটাররা নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে ভোটকেন্দ্রে প্রবেশ করবে।
(খ) নির্বাচনী কর্মকর্তা-কর্মচারি, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন।
(গ) চিফ রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত পরিচয় পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তবে ভোটকেন্দ্রের বুথগুলোতে প্রবেশ করতে পারবেন না। বুথ ব্যতিত ভোটকেন্দ্রের অভ্যন্তরে লাইভ সম্প্রচার চালাতে পারবেন। উল্লেখ্য একই সাথে একই সময় টিভি চ্যানেলের দুইজন এবং সংবাদ মাধ্যম কর্মীদের একজন ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন।
(ঘ) ভোট কেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন ও ইলেকট্রনিক যোগাযোগের সকল মাধ্যম বন্ধ রাখতে হবে। বুখের অভ্যন্তরে কোনভাবেই এ ধরনের কোন ডিভাইস ব্যবহার করা যাবে না বা কোন প্রকার ছবি তোলা যাবে না।
নিউবাংলা/জিএস
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের
তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের
বিএনপির নির্বাচনি ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
ফলাফল দিতে বিলম্বের ঘোষণায় অস্পষ্টতা দেখা দিয়েছে: ব্যারিস্টার খোকন
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
জাকসু ভিপিসহ বিশ্ববিদ্যালয় হল সংসদের একাধিক নেতার বিএনপিতে যোগদান
রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম, বাড়বে দেশেও!
১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি
সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন
৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি, বলছে সিআরএফ
সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
দুই দিনের ব্যবধানে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু
বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
শবে বরাতে দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
বাংলাদেশ এক ধরনের ক্রা-ন্তি-ল-গ্নে রয়েছে: আলী রীয়াজ
র্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উ-দ্বি-গ্ন: মাহদী আমিন
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইশরাক