নিউজ ডেস্ক ০৭ জুলাই ২০২৫ ০১:০০ এ.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বন্ধুগণ আপনারা প্রস্তুত হন। আগামী ৩ আগস্ট শহিদ মিনারে দেখা হবে। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।
রোববার ( ৬ জুলাই) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটি গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে। এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। যেই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র এবং পরিবার তন্ত্র অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং বন্দবস্ত গড়ে তুলব।
নাহিদ ইসলাম বলেন,আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই বার্তা জনগণ ও সরকারকে দিতে হবে যে আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায়নি, বিপ্লবীরা ঘুমাবে না।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা চলবে। আমরা ৬৪ জেলায় যাচ্ছি, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছি।
গোদাগাড়ীতে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় গোদাগাড়ীতে ৫ আগস্ট পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সাহসের সঙ্গে আন্দোলন হয়েছিল। এই লড়াইয়ের কারণেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গোদাগাড়ীর সাহসী মানুষ আমাদের অনুপ্রাণিত করেছে।
জুলাই পদযাত্রার দাবিসমূহের মধ্যে রয়েছে: বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা,জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ,গণমুখী প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের স্বপ্ন ও ত্যাগের সঠিক মূল্যায়ন না হওয়া এবং বৈষম্যের শিকলে দেশের মানুষ বন্দী থাকা আজকের রাজনৈতিক সংকটকে গভীরতর করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখন জাতীয় দায়।
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির