ক্রীড়া ডেস্ক ০৯ জুলাই ২০২৫ ০৫:৪১ পি.এম
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে সুখবর পেলেন জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। সপ্তাহিক র্যাংকিংয়ে আপডেটে উন্নতি হয়েছে তাদের।
বুধবার পুরুষ ক্রিকেটের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটসম্যানদের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও জাকের আলী অনিকের।
তিন ম্যাচের সিরিজে জাকের এক ফিফটিতে করেন ১০২ রান। এই রান সংগ্রহ করার মধ্য দিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে এখন ৫৯ নম্বরে আছেন জাকের।
আর তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে মাত্র ১ রান করার পর দ্বিতীয় ম্যাচে দলের জয়ে ৬৯ বলে করেন ৫১ রান। আর শেষ ম্যাচে করেন ৫১ রান। তিন ম্যাচে ১০৩ রান করে র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ৫১ নম্বরে আছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।
এছাড়া প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান এগিয়েছেন ১৯ ধাপ। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার পিছিয়েছেন সাত ধাপ। দুজনেই যৌথভাবে আছেন ৮৫ নম্বরে।
সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর বাকি দুই ম্যাচের দলে জায়গা পাননি লিটন দাস। ৮ ধাপ পিছিয়ে তিনি আছেন ৭৮ নম্বরে এবং ব্যাট হাতে তিন ম্যাচেই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে আছেন ৩৪ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শুবমান গিল।
সিরিজের প্রথম দুই ম্যাচে ৪৫ ও ৫৬ রানের পর শেষ ম্যাচে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে (তিন ম্যাচে সর্বোচ্চ ২২৫ রান করে) ১০ ধাপ এগিয়ে দশম স্থানে উঠেছেন কুশাল মেন্ডিস।
প্রথম ম্যাচে ১০৬ রানের পর শেষ ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলা চারিথ আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তানজিম হাসানের। তিন ম্যাচে ৬ উইকেট নেন তিনি, ১৮ ধাপ এগিয়ে আছেন ৯২ নম্বরে।
আর প্রথম ম্যাচে ৪ ও শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।
পিছিয়েছেন বাংলাদেশের বাকি সবাই। মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ ও মেহেদী হাসান মিরাজ ১ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন।
বাংলাদেশের একমাত্র জয়ের ম্যাচে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তানভির ইসলাম। অন্য দুই ম্যাচেও একটি করে উইকেট নেন তিনি।
শ্রীলঙ্কার সিরিজ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার, আছেন আট নম্বরে।
এছাড়া দলটির দুনিথ ওয়েলালাগে পাঁচ ধাপ এগিয়ে ৩১ এবং আসিথ ফের্নান্দো ২৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।
বোলারদের তালিকায় আগে থেকেই শীর্ষে শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকশানা।
নিউবাংলা/জিএস
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উ-দ্বে-গ
সন্ধ্যায় দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটবল দল, ছাদখোলা বাসে দেয়া হবে সংবর্ধনা
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ