ক্রীড়া ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১ পি.এম
পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম। সেখান থেকে আজ দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি এবং আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।
কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর আজ সকালে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। জবাবে ইরানও মধ্যপ্রচ্যের ৬টি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে বিঘ্নিত হচ্ছে ওই অঞ্চলের বিমান চলাচল।
উমরাহ পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।
সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।'
নিউবাংলা/জিএস
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক
দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী