ক্রীড়া ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২ পি.এম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার সেমিফাইনালে উঠার আশা থাকলেও, তাদের কাজটা বেশ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে। আগে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানের ব্যবধানে জয় এবং পরে ব্যাট করলে তাদের ১৩.১ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে হবে। বাঁচা-মরার এই ম্যাচের আগে একাদশ সাজিয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেট তারকারা।
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ব্যাটার আহমেদ শেহজাদ একটি জায়গায় একমত হয়েছেন। আর তা হচ্ছে বাবর আজমকে একাদশের বাইরে রেখে খাজা নাফে–কে অন্তর্ভুক্ত করা। সংবাদমাধ্যম ‘জিও নিউজে’র ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে তারা পাকিস্তান দলের কম্বিনেশন নিয়ে আলোচনা করেন। পৃথক আরেকটি অনুষ্ঠানে ফখর জামানের ব্যাটিং পজিশন উপরের দিকে দেওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখতে চান আমির। যদিও হঠাৎ করে একাদশে এত রদবদল অস্বাভাবিক মনে হতে পারে। আমিরের মতে– ‘শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা এবং খাজা নাফেকে নিয়ে টপঅর্ডার হবে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বাইরে রাখার সুযোগ নেই উসমান খানকে। এরপর আসবে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। যদি সাইম (আইয়ুব) বাইরে থাকে, আবরার তার জায়গায় ঢুকবে। এ ছাড়া বাবরের পরিবর্তে নাফে এবং এরপর শাহিন (আফিদি), নাসিম (শাহ)।’
মজার বিষয় হচ্ছে– এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ খেলারই সুযোগ পাননি নাসিম শাহ। পেসবিভাগে শাহিন প্রায় নিয়মিত এবং সালমান মির্জা ৩ ম্যাচে খেলেছেন। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের সব ম্যাচ হওয়ায় একাদশে আধিক্য ছিল স্পিনারদের। টুর্নামেন্টজুড়ে বেশ আলোচিত নাম উসমান তারিক, পারফরম্যান্সেও ছন্দময় ছিলেন এই ব্যতিক্রমী অ্যাকশনের স্পিনার। এ ছাড়া ওপেনার সাইম আইয়ুব ব্যাট হাতে খুব একটা কার্যকর না হলেও, বল হাতে ছিলেন প্রভাবক ভূমিকায়।
নিউবাংলা/জিএস
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উ-দ্বে-গ
সন্ধ্যায় দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটবল দল, ছাদখোলা বাসে দেয়া হবে সংবর্ধনা
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ
বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের ম্যাচ ব-র্জ-ন করতে পারে পাকিস্তান
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত
মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
হঠাৎ সাকিবকে ফেরানোর চিন্তা বিসিবির
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি