ক্রীড়া ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫১ এ.এম
গত শনিবার ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান হামজা চৌধুরী। তাতে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কারণ সামনেই জাতীয় দলের দুটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে সাম্প্রতিক একটি ছবিতে। যেখানে তাকে পুরো পায়ে প্লাস্টার করা অবস্থায় দেখা গেছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ খেলা হচ্ছে না তার। এই ছবির সত্যতা যাচাই করে বাফুফে এক বিবৃতি দিয়েছে আজ (শুক্রবার)। তারা শোনাল ইতিবাচক খবর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করছে যে, হামজা বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে উঠছেন। তারা বলেছে, ‘আমরা তার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করি।’
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি নিয়ে তাদের বক্তব্য, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে তাকে পুরো পায়ে প্লাস্টার করা অবস্থায় দেখা যাচ্ছে, সেটি ভুয়া এবং তার প্রকৃত অবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই। সমর্থকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা কোনো যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দেন এবং সঠিক খবরের জন্য শুধুমাত্র বাফুফের অফিসিয়াল বার্তা অনুসরণ করেন।’
হামজার পাশে দাঁড়ানোর আহ্বান বাফুফের, ‘আসুন আমরা তথ্য, ইতিবাচকতা ও সমর্থন নিয়ে আমাদের এই খেলোয়াড়ের পাশে দাঁড়াই। মাঠে হামজার শক্তিশালী প্রত্যাবর্তনের প্রত্যাশায়।’
নিউবাংলা/জিএস
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উ-দ্বে-গ