ক্রীড়া ডেস্ক ১৫ জুলাই ২০২৫ ০৫:১২ পি.এম
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) কিংস অ্যারেনায় বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি। এদিন একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
দিনভর বৃষ্টির কারণে ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনার মাঠ হয়ে পড়ে কর্দমাক্ত ও পানিভর্তি। মাঠে বল নিয়ন্ত্রণে রাখা যেমন কঠিন ছিল, তেমনি খেলোয়াড়দের জন্য ভারসাম্য বজায় রাখাও ছিল চ্যালেঞ্জিং। তবুও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়।
প্রথমার্ধজুড়ে দুই দলই একাধিক আক্রমণ চালালেও মাঠের কাদাপানি খেলোয়াড়দের কাজে ব্যাঘাত ঘটায়। কখনো কেউ শট নেওয়ার সময় পড়ে গেছেন, আবার কখনো বল থেমে গেছে মাঝপথেই।
এরই মধ্যে ষষ্ঠ মিনিটে আসে বাংলাদেশের স্বস্তির মুহূর্ত। তৃষ্ণা রানীর নেওয়া শট ভুটানের গোলরক্ষক আটকাতে পারলেও বল হাতে রাখতে ব্যর্থ হন। ফিরতি বলে গোল করেন শান্তি মার্ডি, এগিয়ে যায় বাংলাদেশ।
এ ম্যাচে নেই দলের অন্যতম ভরসা মোসাম্মৎ সাগরিকা। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় তাকে একাদশে রাখা হয়নি। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকেও আজ শুরুর একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। তার বদলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সুরমা জান্নাত। দলের বেঞ্চ শক্তিও যাচাই করছেন বাটলার—গত ম্যাচের একাদশ থেকে মাত্র দুজনকে আজ মাঠে নামিয়েছেন।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও অনুপ্রেরণার। বয়সভিত্তিক সাফের সর্বশেষ দুই আসরেই বড় ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা—একটি ৪-০, অন্যটি ৫-০ গোলে।
প্রতিযোগিতায় দুর্দান্ত শুরু করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯-১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও এসেছে জয়। দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট।
এবারের আসরে অংশ নেওয়ার কথা ছিল পাঁচ দলের, তবে ভারত নাম প্রত্যাহার করায় চার দল নিয়েই মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। নতুন ফরম্যাট অনুযায়ী, প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। অর্থাৎ প্রতিটি দল খেলবে ছয়টি করে ম্যাচ। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে আগে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফলাফল, তারপর বিবেচনায় আসবে গোল ব্যবধান।
নিউবাংলা/জিএস
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উ-দ্বে-গ