নিউজ ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৮ পি.এম
চার দফা দাবি না মানায় রোববার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন। এবারের ধর্মঘটে বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গেল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ২ দিন কর্মবিরতি স্থগিত করে। কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের ৪ দফা দাবি বাস্তবায়নের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় রোববার সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়া হলো। এবারের ধর্মঘটে বহির্নোঙরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকারি ঘোষণা দেয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন প্রমুখ।
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার সংগঠনের নেতারা দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় শনিবার নতুন করে এ ধর্মঘটের ডাক দিলেন শ্রমিক নেতারা।
নিউবাংলা/জিএস
মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব ডা. শফিকুর রহমান
আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বু-লে-টে-র প্রস্তুতি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
নির্বাচন নিয়ে ষ-ড়-য-ন্ত্র হলে দাঁ-ত-ভা-ঙা জবাব দেয়া হবে : তারেক রহমান
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে
রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধ-র্ম-ঘ-ট
জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান
মিয়ানমার সীমান্তে গু-লি-বি-দ্ধ শিশু হুজাইফা আর নেই
ভোট উপলক্ষে দোকান ও শপিং মল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মা-রা গেছেন
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না : জামায়াত আমির
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের
তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের
বিএনপির নির্বাচনি ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
ফলাফল দিতে বিলম্বের ঘোষণায় অস্পষ্টতা দেখা দিয়েছে: ব্যারিস্টার খোকন
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
জাকসু ভিপিসহ বিশ্ববিদ্যালয় হল সংসদের একাধিক নেতার বিএনপিতে যোগদান
রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম, বাড়বে দেশেও!
১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি
সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন
৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি, বলছে সিআরএফ
সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ