নিউজ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৭ পি.এম
পতন থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দাম যথাক্রমে ২ ও ৩ শতাংশের বেশি বেড়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮৭৯.৪৫ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে ০.৩ শতাংশ। একই দিন এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮৯৭.২০ ডলারে লেনদেন হচ্ছে।
অন্যদিকে রুপার বাজার আরও বেশি দোদুল্যমান। দিনের প্রথম দিকের লেনদেনে প্রায় ১০ শতাংশ পতনে ৬৫ ডলারের নিচে নেমে যাওয়ার পর স্পট সিলভারের দাম আবার ৩.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩.৯১ ডলারে ওঠে। এর আগের সেশনেই রুপার দাম ১৯.১ শতাংশ কমে গিয়েছিল।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সব ধরনের সংকেত বলছে যে বাজারে ঝুঁকির অনুভূতি দুর্বল হয়ে পড়েছে। এমন পরিবেশে স্বর্ণ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও রুপা বেশি চাপে পড়ে যাচ্ছে।
ওয়াল স্ট্রিটে বিক্রি আরও তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক শেয়ারবাজার টানা তৃতীয় দিনের মতো বড় ক্ষতির মুখে পড়ে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতু ও ক্রিপ্টোকারেন্সির বাজারেও, যেখানে অস্থিরতা আরও বেড়েছে।
এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, স্বর্ণ ও রুপার দামের এই সংশোধন চীনা নববর্ষের ঠিক আগ মুহূর্তে এসেছে। ফলে আমরা চীনা ক্রেতাদের বেশি কেনাকাটা করতে দেখছি। তবে দুর্বল পজিশন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত স্বল্পমেয়াদে অস্থিরতা চলতেই পারে।
এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে চলতি বছরে তৃতীয়বারের মতো মূল্যবান ধাতুর লেনদেনে মার্জিন বাড়িয়েছে মার্কিন এক্সচেঞ্জ অপারেটর সিএমই।
এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে।
এর আগে বিশ্ববাজারে পতন হওয়ায় সবশেষ শুক্রবার সকালেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হয়েছে আজ সকাল ১০টা থেকেই।
স্বর্ণের দাম কমানোর সঙ্গে সঙ্গে সকালে দেশের বাজারে কমানো হয়েছিল রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
নিউবাংলা/জিএস
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের
তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের
বিএনপির নির্বাচনি ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
ফলাফল দিতে বিলম্বের ঘোষণায় অস্পষ্টতা দেখা দিয়েছে: ব্যারিস্টার খোকন
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
জাকসু ভিপিসহ বিশ্ববিদ্যালয় হল সংসদের একাধিক নেতার বিএনপিতে যোগদান
রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম, বাড়বে দেশেও!
১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি
সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন
৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি, বলছে সিআরএফ
সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
দুই দিনের ব্যবধানে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু
বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
শবে বরাতে দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
বাংলাদেশ এক ধরনের ক্রা-ন্তি-ল-গ্নে রয়েছে: আলী রীয়াজ
র্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উ-দ্বি-গ্ন: মাহদী আমিন
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইশরাক