নিউজ ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৩ এ.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর বন্ধুরা সারা দেশে মা-বোনদের বিভ্রান্ত করতে জান্নাত বিক্রি করছে। জামায়াত কি তাহলে ইসলামের ঠিকাদারি নিয়েছে-প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন।
বিএনপি চায়- সকল, ধর্ম-বর্ণ গোত্রের ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা শহরের মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল তথা ধানের শীষের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ একথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন ‘জামায়াত আজ নতুন করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করতে চায়। কিন্তু যারা একদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এ দেশের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং সংখ্যালঘুদের নির্যাতন করেছে- তারা কীভাবে আজ স্বাধীনতার ইতিহাসের কথা বলে? নাউজুবিল্লাহ।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, জামায়াত বিকৃত ইতিহাসের মাধ্যমে ভিন্ন ভাষায় বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়। ইতিহাস কিন্তু পরিষ্কার- ২৫ মার্চের দিনগত রাতে ও ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ কারণেই ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
নিউবাংলা/জিএস
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের
তারেক রহমানের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের
বিএনপির নির্বাচনি ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
ফলাফল দিতে বিলম্বের ঘোষণায় অস্পষ্টতা দেখা দিয়েছে: ব্যারিস্টার খোকন
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
জাকসু ভিপিসহ বিশ্ববিদ্যালয় হল সংসদের একাধিক নেতার বিএনপিতে যোগদান
রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম, বাড়বে দেশেও!
১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি
সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন
৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি, বলছে সিআরএফ
সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
দুই দিনের ব্যবধানে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেব না : মিন্টু
বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
শবে বরাতে দেশ, জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা তারেক রহমানের
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : শফিকুর রহমান
বাংলাদেশ এক ধরনের ক্রা-ন্তি-ল-গ্নে রয়েছে: আলী রীয়াজ
র্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উ-দ্বি-গ্ন: মাহদী আমিন
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : ইশরাক