নিউজ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯ পি.এম
আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এলাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেয়া যায়।’
তিনি লেখেন, 'ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না।'
এছাড়া ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক তা কোনো কাজে দেবে না মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবেন, অনিয়ম ও জালিয়াতির চিত্র দেখাতে পারবেন, তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল-ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়ত এসব জালিয়াতির ভিডিও কেউ যাতে করতে না পারে, সেজন্য ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’
হাসনাতের মতো একই দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনিও ফেসবুকে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন।
পোস্টে সাদিক কায়েম লেখেন, 'বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। কার ইশারায় বা প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল—এ প্রশ্ন অনিবার্য। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার তথ্য বা ফুটেজ ভুক্তভোগীর কাছেও থাকবে না। এটি নব্য ফ্যাসিজমের মতো নাগরিকদের তথ্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।'
দেশের তরুণদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, 'আপনাদের আওয়াজ তুলে নাগরিক অধিকার রক্ষা করতে হবে। ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটি ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য, কোনো গোষ্ঠীর স্বার্থ সেবার জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলছি, নির্বাচন কমিশন অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করুক।'
নিউবাংলা/জিএস
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের
প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান
ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা
সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা
বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না : তারেক রহমান
নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব ডা. শফিকুর রহমান
আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বু-লে-টে-র প্রস্তুতি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
নির্বাচন নিয়ে ষ-ড়-য-ন্ত্র হলে দাঁ-ত-ভা-ঙা জবাব দেয়া হবে : তারেক রহমান
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে
রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধ-র্ম-ঘ-ট
জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান
মিয়ানমার সীমান্তে গু-লি-বি-দ্ধ শিশু হুজাইফা আর নেই