মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯ এ.এম

সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামীকে ‘জাতীয় প্রতারক দল’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটের জন্য জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, জান্নাত বিক্রি করছে। তাই ‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। ৩১ দফার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গণতান্ত্রিকভাবে সংস্কার করা হবে।’
 
তিনি আরও বলেন, ‘সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে এবং দেশের সব সেক্টরে কমিশন গঠন করে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে সুশাসন নিশ্চিত করা হবে। সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করা হবে।’
 
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘সহজ ভাষায় বলতে গেলে এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের জন্ম না হয়। মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কিংবা মানবাধিকার আদায়ের জন্য আর যেন কাউকে রক্ত দিতে না হয়, সে লক্ষ্যেই এই সংস্কার।’
 তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না।’
 
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।’
 
এর আগে দুপুর থেকেই চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকঢোল, স্লোগান ও নাচ-গানে মুখর হয়ে ওঠে বাস টার্মিনাল এলাকা। বিকেল গড়াতেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জায়গা সংকুলান না হওয়ায় অনেককে আশপাশের ভবনের ছাদ ও বিলবোর্ডের কাঠামোতে অবস্থান নিতে দেখা যায়।
 


নিউবাংলা/জিএস


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

news image

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

news image

তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

news image

ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

news image

নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির

news image

বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান

news image

কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর

news image

ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

news image

প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান

news image

ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর

news image

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ 

news image

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন

news image

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা

news image

সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

news image

২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা

news image

বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না : তারেক রহমান

news image

নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

news image

মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম

news image

দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব ডা. শফিকুর রহমান

news image

আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বু-লে-টে-র প্রস্তুতি

news image

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ

news image

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

news image

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

news image

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

news image

নির্বাচন নিয়ে ষ-ড়-য-ন্ত্র হলে দাঁ-ত-ভা-ঙা জবাব দেয়া হবে : তারেক রহমান

news image

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে

news image

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধ-র্ম-ঘ-ট

news image

জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান

news image

মিয়ানমার সীমান্তে গু-লি-বি-দ্ধ শিশু হুজাইফা আর নেই