নিজস্ব প্রতিবেদক ০৮ জুন ২০২৫ ১০:৪৯ পি.এম
গত বছরের চেয়ে তুলনামুলক এবার কাঁচা চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বেশি। আধা পচা চামড়ার দাম কম হবে, এটাই স্বাভাবিক। সোশ্যাল ও মেইনস্ট্রিম মিডিয়ায় চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
রবিবার (৮ জুন) রাত ৮টার দিকে পুরান ঢাকার পোস্তগোলা এলাকায় ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা চামড়ার যে দাম নির্ধারণ করেছি, তা লবণসহ। বর্তমানে ৭০০ থেকে ৮০০ টাকায় চামড়া বিক্রি হচ্ছে। কিছু মৌসুমি ব্যবসায়ী চামড়া সঠিকভাবে সংরক্ষণ না করে আধা পচা করে ফেলছে। এই আধা পচা চামড়াও যদি এই দামে বিক্রি হয়, সেটিও অনেক। আর ভালো মানের চামড়া এক হাজার দুইশ থেকে এক হাজার তিনশ টাকায় বিক্রি হচ্ছে।”
উপদেষ্টা অভিযোগ করেন, “সোশ্যাল মিডিয়া ও কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় চামড়ার দাম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীর সঙ্গে মিলে এই অপপ্রচার চালানো হচ্ছে, যার উদ্দেশ্য চামড়ার বাজারে ধস নামানো।”
সরকারি নির্ধারিত দাম অনুযায়ী, এবারের কোরবানির মৌসুমে ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০-৬৫ টাকা, আর ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা।
বাণিজ্য উপদেষ্টা জানান, ‘বেশির ভাগ ক্ষেত্রেই লবণযুক্ত চামড়া এই দামেই বিক্রি হচ্ছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চামড়ার সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে, যা আমরা প্রতিহত করবো।’
নিউবাংলা/জিএস
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্বশান্তি কামনায় দোয়া
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, পবিত্র ঈদুল ফিতর আজ
রাজধানীতে জুমাতুল বিদায় বৃষ্টির বাগড়া
মধ্যপ্রাচ্যের যু-দ্ধে প্রা-ণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড
ঈদযাত্রীদের ওপর চরম জু-লু-ম করা হচ্ছে : জামায়াত আমির
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শ-ঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদমন্ত্রী
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
সাগরে লঘুচাপ, ব-জ্রসহ শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
২৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু
ঈদের ছুটিতেও দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী!
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঈদযাত্রা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
ঘরমুখো মানুষের ঢল কমলাপুরে, ভিড় থাকলেও নেই শিডিউল বিপর্যয়
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল : জামায়াত আমির