নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১ পি.এম
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে চাই। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় গণমাধ্যমের যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের নীতিমালা ও ব্যবস্থাপনায় সংস্কার আনা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় বর্তমানের মতো ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। ফলে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সমন্বয় ঘটাতে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ বাস্তবতায় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড বজায় থাকবে।’
তিনি জানান, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করে জনগণের অবাধ তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা হবে।
নিউবাংলা/জিএস
ফ্লাইট স্থগিত, শাহজালাল বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী
সকালের পর রাতেও বাড়লো সোনার দাম
আব্বাস ভাই বললেন দুষ্টুমি করবা না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী
ঈদে ভাড়া বাড়ালে ক-ঠো-র ব্যবস্থা : সড়কমন্ত্রী
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহনমন্ত্রী
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কাঁপল দেশ, এবার ভূ-মি-ক-ম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরায়
রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে ৫ দশমিক ৪ মাত্রার ভূ-মি-ক-ম্প
দেশে আবারও ভূ-মি-ক-ম্প
প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
ব্রয়লারের চেয়ে মাছের দাম বেশি, গরুর মাংস ৮০০ টাকা কেজি
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী
দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর
টিউলিপের বিরুদ্ধে রে'ড নোটিশ জারির নির্দেশ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব জগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী
একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ
মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিলো জামায়াত
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ
ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নি-ষে-ধা-জ্ঞা
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে