ক্রীড়া ডেস্ক ০৩ এপ্রিল ২০২৬ ০১:২৩ পি.এম
রিয়াল মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা। গুনে গুনে ১৫ গোল দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। নারীদের এল ক্ল্যাসিকোতে শেষ তিন দেখায় ১৫ গোল হজম করেছে রিয়াল। সর্বশেষ ম্যাচে বার্সা জিতেছে ৬-০ গোলের ব্যবধানে।
নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে রিয়ালকে ৬-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে বার্সা।
প্রথম লেগের স্কোরলাইন ৬-২। দুই লেগ মিলিয়ে ব্যবধান ১২-২। সপ্তাহের শুরুতে লিগ ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সার মেয়েরা। সবমিলিয়ে এক সপ্তাহে ৩ ম্যাচে রিয়ালের জালে ১৫ গোল দিয়েছে বার্সা।
পুরুষদের এল ক্ল্যাসিকো যতটা জমজমাট হয়, মেয়েদেরটা ততটাই ম্যাড়ম্যাড়ে। এখানে বার্সার একচ্ছত্র আধিপত্য। দুদলের মুখোমুখি ২৫ দেখায় ২৪ বারই জিতেছে কাতালানরা। গেল রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বরাবরের মতো আধিপত্য বজায় রাখে বার্সা।
ন্যু ক্যাম্পের ৬০ হাজার দর্শকের সামনে নাকানিচুবানি খাইয়েছে প্রতিপক্ষকে। ৬ গোলে জেতা ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন গ্রাহাম হানসেন। একবার করে লক্ষ্যভেদ করেন ক্লাবটির কিংবদন্তি অ্যালেক্স পুতিয়াস, ইরিনে পারেদেস, ইউয়া পাজর ও ইসমে ব্রুগটস।
নিউবাংলা/জিএস
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
বাংলাদেশ দলে আজ যোগ দিতে পারছেন না হামজা
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ