আন্তর্জাতিক ডেস্ক ২০ জুন ২০২৫ ০২:৪৪ পি.এম
ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মেইর মাসরি।
আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসরি বলেন, ‘ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।’
পোস্টে মাসরি আরও লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।’
মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তাঁর বক্তব্যের নিন্দা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলেন, এমন হুমকি পাকিস্তানিদের মনোবল ও জাতীয় সংহতিকেই আরও দৃঢ় করবে। কেউ আবার ইঙ্গিত দেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও অতীতের সংযত কূটনৈতিক আচরণকে ভুলে গেলে চলবে না।
এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
ইসহাক দার বলেন, ‘ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না।’ তিনি আরও বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।
ইসহাক দার স্মরণ করিয়ে দেন, ‘ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনো সবাই একযোগে প্রস্তুত থাকব।’
নিউবাংলা/জিএস
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা
ভারতে ডুবে যাচ্ছে বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার
যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা বন্ধ, দুশ্চিন্তায় বাংলাদেশি প্রবাসীরা
২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ-মাহফিল
ইরানের সঙ্গে ১২ দিনের যু দ্ধে ইসরায়েলের ৫০০ সেনা নি হ ত: গালিবাফ
ই স রা য়ে লে র ভিতরেই গোপন ঘাঁটি ইরানের
বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব
জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ১৩ সেনা নিহত
আমেরিকার মুখে জোরালো থা প্প ড় মেরেছে ইরান: খামেনি
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
ভারতীয় ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য উদ্ধার!
সরকারি সব ভবনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার
যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে বিজয় দাবি খামেনির
ইসরায়েলে ফের হামলা
যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি খামেনি
বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরায়েলির আবেদন
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প
ইরানকে ধন্যবাদ জানিয়ে শান্তির ডাক দিলেন ট্রাম্প
ইরানে চাইলে আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষা
কাতার-আমিরাতের পর এবার আকাশসীমা বন্ধ করলো কুয়েত
মার্কিন ঘাঁটিতে হামলার পর যে প্রতিক্রিয়া জানাল কাতার
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি
শিগগিরই যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানের কাছে পাঠিয়েছে বার্তা
কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা
ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা