শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সরকারি সব ভবনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক ২৬ জুন ২০২৫ ০৫:০০ পি.এম

প্রধান উপদেষ্টা

দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA)-এর ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, সৌরবিদ্যুৎ উৎপাদন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। যেখানে ভারতের মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানের ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৩৯.৭ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হয়, সেখানে বাংলাদেশে এ হার মাত্র ৫.৬ শতাংশ।

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যমাত্রা পূরণে ইতোমধ্যেই স্থলভিত্তিক ৫২৩৮ মেগাওয়াট সক্ষমতার ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য একটি ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর কার্যক্রম বেসরকারি খাতে দেয়া যায় কিনা, তা ভেবে দেখা উচিত। যারা এটি স্থাপন করবে, তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সিস্টেমটির রক্ষণাবেক্ষণ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করবে। সরকারের দায়িত্ব হবে শুধু ভবনের ছাদ বরাদ্দ দেওয়া।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে রুফটপ সোলার স্থাপন করেছে, তাদের অভিজ্ঞতা আমাদের জানতে হবে। তারা কী কী সমস্যার মুখে পড়েছে, তা চিহ্নিত করে সেই সমস্যাগুলোর সমাধানে এগিয়ে যেতে হবে।

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

ই-রানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

news image

ই-রান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

news image

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে  আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

news image

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

news image

কাতারের সবচেয়ে বড়  শিল্পাঞ্চলে ই-রানের হা-ম-লা

news image

সরাসরি ই-রানের পাশে দাঁড়াল চীন দিল সহায়তার ঘোষণা

news image

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

news image

আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প

news image

যু-দ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ই-রানের প্রেসিডেন্ট

news image

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

news image

আবারও ই-রানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

news image

ই-রান যু-দ্ধে ১৪০ মার্কিন সেনা আ-হত: পেন্টাগন

news image

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

news image

ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

news image

ই-রানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নি-হ-ত হওয়ার খবর

news image

ই-রানের পক্ষে পোস্ট বাহরাইনে বাংলাদেশি গ্রে-প্তা-র

news image

তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ধ্বং/স যুক্তরাষ্ট্র! 

news image

মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প : ফক্স নিউজ

news image

মা-র্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : আরাঘচি

news image

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

news image

ই-রা-নের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ই-রানের নিরাপত্তা প্রধান

news image

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যু-দ্ধবি-মান বি-ধ্ব-স্ত করল ই-রা-ন

news image

বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

news image

যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইস'রা'য়ে'ল দায়ী থাকবে : রাশিয়া

news image

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

news image

ই-রানের সর্বোচ্চ নেতা খামেনি নি-হ-ত, ৪০ দিনের রাষ্ট্রীয় শো-ক

news image

হরমুজ প্রণালি বন্ধ করে দিল ই-রান

news image

কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন খামেনি

news image

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ই-রানের হা-ম-লা