স্পোর্টস ডেস্ক ২৫ জুন ২০২৫ ১২:১৭ এ.এম
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বশেষ জর্দান সফরের দল থেকে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।
২৩ সদস্যের দলে জায়গা হয়নি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্দান সফরের যাওয়া দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তারের সঙ্গে মিডফিল্ডার শান্তি মার্ডির। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন দুই গোলরক্ষক স্বর্ণা রানী ও মিলি আক্তার এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।
বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন গোলরক্ষক মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।
এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর বসবে আগামী বছরের মার্চে, অস্ট্রেলিয়ায়। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ছাড়াও গতবারের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন দল দিয়ে।
‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী ২৯ জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ২ জুলাই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার আর ৫ জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।
নিউবাংলা/জিএস
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উ-দ্বে-গ
সন্ধ্যায় দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটবল দল, ছাদখোলা বাসে দেয়া হবে সংবর্ধনা
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ