আন্তর্জাতিক ডেস্ক ২০ জুন ২০২৫ ১১:৪৮ পি.এম
মাঠের লড়াইয়ে প্রায় দেড় যুগ মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছে বিশ্ব ফুটবল। তবে সময়ের সঙ্গে সেই প্রতিদ্বন্দ্বিতা এখন ইতিহাস। ইউরোপ ছেড়ে রোনালদো খেলছেন সৌদি ক্লাব আল নাসরে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। দুজনের খেলার মঞ্চ ভিন্ন হলেও আলোচনায় তারা সবসময়।
বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের মেজর সব ট্রফিসহ রেকর্ড আটটি ব্যালন ডি’অরে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছেন মেসি। অন্যদিকে, বিশ্বকাপ জিততে না পারলেও ইউরো, চ্যাম্পিয়ন্স লিগসহ মেজর সব ট্রফি জিতে এখন হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো। নিজ নিজ জায়গা থেকে স্বমহিমায় উজ্জ্বল সিআরসেভেন আর এলএমটেন।
মাঠের ফুটবলে দুজনের তুমুল প্রতিদ্বন্দিতা থাকলেও এই দুই মহাতারকার ব্যক্তিগত সম্পর্ক কেমন? ভক্তদের সেই কৌতূহল দূর করতে মুখ খুললেন লিওনেল মেসি। রোনালদোর সঙ্গে কেমন সম্পর্ক এলএমটেনের, তাও খোলাশা করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। রনের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই মেসির। মাঠে তুমুল প্রতিদ্বন্দিতা থাকলেও, মাঠের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেছেন লিও। সম্প্রতি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে দলকে জেতানোর পর এমন মন্তব্য করেন এলএমটেন।
মেসে বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালসোর সঙ্গে আমার প্রতিদ্বিন্দিতা ছিল মাঠে। আমরা দুজনই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি সবসময়। আমাদের সবকিছু মাঠেই সীমাবদ্ধ। মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ। আমরা বন্ধু নই। কারণ, আমরা কখনও একসঙ্গে খেলিনি। একে অপরের প্রতিদ্বন্দী ছিলাম এবং দুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি।’
মাঠে প্রতিদ্বন্দি মানলেও রোনালদোর প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না লিও। এবারও হলো তাই। ৪০ বছর বয়সেও রোনালদোর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এলএমটেন। আর্জেন্টাইন তারকা বলেন, ‘রোনালদো ও তার ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। সে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এখনও সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দিতা করছে। এটা খুবই ভালো বিষয়।’
নিউবাংলা/জিএস
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
জিতলেই সিরিজ বাংলাদেশের, টস জিতে বোলিংয়ে মিরাজের দল
ই-রা-নের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত
সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
বাঁচা-ম'রা'র ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা
কিউইদের বড় জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা
প্লে-অফের ফিরতি লেগে আজ মাঠে রিয়াল মাদ্রিদ-পিএসজি-বেনফিকা
দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ভারত
সরকারের কাছে যাচ্ছে সাকিবের কেস ফাইল
আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার
পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপ না খেলায় শা-স্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও
বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত
হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রথম ম্যাচে পাকিস্তানের টার্গেট ১৪৮
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে
বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে বাংলাদেশের আতহার আলী
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশ ফিরল বাংলাদেশ দল
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চরম উ-দ্বে-গ
সন্ধ্যায় দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটবল দল, ছাদখোলা বাসে দেয়া হবে সংবর্ধনা
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী দলের টানা পাঁচ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ