রবিবার ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বাবা না থাকলে আমি মিঠুন চক্রবর্তী হতে পারতাম না

বিনোদন ডেস্ক ২১ জানু ২০২৬ ০২:৪৪ এ.এম

মিঠুন চক্রবর্তী

বাড়ি থেকে মিঠুন চক্রবর্তীকে বের করে দিয়েছিলেন তাঁর বাবা বসন্তকুমার চক্রবর্তী। একবার এমন মারধর করেছিলেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। বাবা–ছেলের সম্পর্ক মোটেই ভালো ছিল না। তবুও আজ মনে হয়, সেই কঠোর ব্যবহার না থাকলে হয়তো আজকের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠা সম্ভব হতো না। তাই এখন বাবার কথা মনে পড়লে, কষ্টের চেয়ে কৃতজ্ঞতাই বেশি অনুভূত হয়।

এক সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছেন, বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল তীব্র টানাপোড়েনের। রাজনৈতিক মতাদর্শের কারণে বাবার সঙ্গে মতের মিল ছিল না বললেই চলে। সেই কারণেই একদিন তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন ভীষণ রাগ ও অভিমানে ভরে গিয়েছিল মন। মা-কে বাবার সাফ কথা ছিল—“শান্তি, আমাদের একটাই ছেলে। যতদিন না সে নিজে প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন সম্পর্ক স্বাভাবিক হবে না।”

জীবনের দীর্ঘ সময় কেটেছে ভাড়া বাড়িতে। সংগ্রাম আর অনিশ্চয়তার মধ্যেই দিন কেটেছে তাঁদের। বহু লড়াইয়ের পর যখন মুম্বইয়ে প্রথম নিজের বাড়ি কেনেন মিঠুন, সেদিন মা-বাবাকে সঙ্গে নিয়ে যান। বাড়ি দেখে বাবার প্রথম প্রশ্ন ছিল—এই বাড়ির ভাড়া কত? যখন বলা হয়, এটি ভাড়া নয়, তাঁদের নিজের বাড়ি—তখন বাবার চোখে জল চলে এসেছিল। সেই দৃশ্য আজও মিঠুনের মনে গভীর ছাপ ফেলে আছে।

নিউবাংলা/জিএস

আরও খবর

news image

শাকিবের সঙ্গে মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!

news image

অভিনেত্রী হিসেবে আমার সীমাবদ্ধতা আছে : মিথিলা

news image

সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান

news image

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : সেরা আফরান নিশো ও আইনুন পুতুল

news image

অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না : স্বস্তিকা মুখার্জি

news image

জয়া কোনোদিনই মোটা হয় না : প্রসেনজিৎ

news image

সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ মা’রা গেছেন

news image

বাবা না থাকলে আমি মিঠুন চক্রবর্তী হতে পারতাম না

news image

কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই : পরীমণি

news image

শীতে উষ্ণতা ছড়ালেন পূজা চেরি

news image

বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!

news image

বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে!

news image

ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ

news image

দাম্পত্য জীবনে অশান্তি, জেনে নিন সুখ ফেরানোর চার উপায় 

news image

বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না: সৌমি

news image

আল্লাহ নিশ্চয়ই তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন: খায়রুল বাসার

news image

গ্রামের বাড়ির পুকুরে নেমে সাঁতার, ভিডিও পোস্ট করলেন পরীমণি

news image

শাকিব খানের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

news image

আরেকটা বিয়ে করলে সৎবাবা, শাকিবকে যা বললেন ওমর সানী