বিনোদন ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪ এ.এম
মিস ইউনিভার্স বাংলাদেশ জয় করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা তানজিয়া জামান মিথিলা এবার শুধু র্যাম্প বা ক্রাউনেই সীমাবদ্ধ নন। সম্প্রতি জনপ্রিয় এক পডকাস্ট -এর অতিথি হয়ে তিনি খুলে বলেছেন নিজের সাবেক ও বর্তমান প্রেমের অজানা গল্প, আর সেই সঙ্গে ছুড়ে দিয়েছেন বড় পর্দায় নায়িকা হিসেবে তার অভিষেকের ঘোষণা।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ সেরা ৩০-এর মধ্যে ১২তম স্থান অধিকার করে আলোচনায় আসা এই তারকা জানান, সিনেমার জন্য সব কথাবার্তা চূড়ান্ত। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
আগে ওটিটির জন্য নির্মিত ‘রোহিঙ্গা’ সিনেমায় কাজ করলেও অভিনেত্রী হিসেবে নিজেকে আরও ভাঙতে চান মিথিলা। পডকাস্টে নিজের সীমাবদ্ধতা নিয়ে অকপটে তিনি বলেন, অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মতো নাচতে পারি না। তবে আমি একজন অভিনেত্রী হওয়ার জন্য যা যা জানা দরকার, সব কিছুই জানতে চাই, শিখতে চাই।
মডেলদের অভিনয় দক্ষতা নিয়ে প্রচলিত ধারণা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, অনেকে বলেন, মডেলরা অভিনয় পারেন না। কিন্তু যারা আজ সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী, তাদের মধ্যেও অনেকে শুরুতে অভিনয় পারতেন না। তাদের সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে। মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে।
নিউবাংলা/জিএস
অভিনেত্রী হিসেবে আমার সীমাবদ্ধতা আছে : মিথিলা
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান
বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : সেরা আফরান নিশো ও আইনুন পুতুল
অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না : স্বস্তিকা মুখার্জি
জয়া কোনোদিনই মোটা হয় না : প্রসেনজিৎ
সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ মা’রা গেছেন
বাবা না থাকলে আমি মিঠুন চক্রবর্তী হতে পারতাম না
কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই : পরীমণি
শীতে উষ্ণতা ছড়ালেন পূজা চেরি
বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে!
ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ
দাম্পত্য জীবনে অশান্তি, জেনে নিন সুখ ফেরানোর চার উপায়
বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না: সৌমি
আল্লাহ নিশ্চয়ই তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন: খায়রুল বাসার
গ্রামের বাড়ির পুকুরে নেমে সাঁতার, ভিডিও পোস্ট করলেন পরীমণি
শাকিব খানের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস
আরেকটা বিয়ে করলে সৎবাবা, শাকিবকে যা বললেন ওমর সানী