নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৪ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রশিক্ষিত এবং অত্যন্ত সক্রিয় পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের সব ২৭টি সদস্য রাষ্ট্র থেকে এসেছেন। তবে এটি শুধু ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয়। আমাদের অংশীদার দেশগুলোও এই মিশনে যুক্ত হয়েছে। যেমন নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডা। আমাদের যে সহকর্মীরা মাঠে কাজ করবেন, তারা সবাই নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিগুলো মেনে চলবেন—নিরপেক্ষতা, নির্ভুলতা এবং পারস্পরিক সম্মান।
ইভারস আইজাবস বলেন, ঢাকায় অবস্থানরত আমাদের টিম সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবে। পাশাপাশি, আমাদের মূল বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করবে।
একটি ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণ করতে পারা আনন্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি আমরা গভীর আগ্রহ নিয়ে প্রত্যাশা করছি। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ অবশ্যই ইইউ–বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
তিনি আরও বলেন, ইউরোপে আমরা যে নীতিগুলো অনুসরণ করি—গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহি এবং আইনের শাসন—সেগুলোই আমাদের অভিন্ন মূল্যবোধ। এই মূল্যবোধই আমাদের বাংলাদেশি জনগণের সঙ্গে একসূত্রে বেধেছে। এগুলোই ইইউ–বাংলাদেশ জনগণের সহযোগিতার ভিত্তি এবং ভবিষ্যতেও তা অটুট থাকবে। এ সময় তিনি একটি ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন।
ভোটের সামগ্রিক পরিবেশ ইতিবাচক জানিয়ে তিনি বলেন, আমরা প্রার্থীদের সঙ্গে যেমন কথা বলেছি, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলে কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। সাধারণভাবে একটি আশাবাদী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বেশিরভাগ আলোচনাসঙ্গীই বলেছেন, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে—যার ভিত্তি হবে গণতন্ত্র।
বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি নিরপেক্ষ থাকার বিষয়টিকে। এটি আমাদের ম্যান্ডেট এবং আমাদের পর্যবেক্ষকদের মূল দায়িত্ব। আমরা এখানে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে আসিনি, কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নির্দেশনা দিতেও আসিনি। আমরা এখানে এসেছি কেবল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও যাচাই করতে।
নিউবাংলা/জিএস
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের
প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান
ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা
সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা
বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না : তারেক রহমান
নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব ডা. শফিকুর রহমান
আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বু-লে-টে-র প্রস্তুতি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা