নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ পি.এম
নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভা শেষে আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ এবং সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে। তাদের আশ্বস্ত করেছি যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, জনপ্রতিনিধি পেতে যাচ্ছে এ দেশের জনগণ।
তিনি বলেন, আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা সৃষ্টির যে চেষ্টা চলছে, তাতে অন্তর্ভুক্তও হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।
আসিফ নজরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের দায়িত্ব থাকবে সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করা। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা মনে রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে।
অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ আরও বাড়বে জানিয়ে তিনি বলেন, নারী ভোটারের সংখ্যা কমার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, বরং এবার আরও বাড়বে। বিগত ফ্যাসিস্ট সময়ে যারা নেকাব পরতেন, তারা হয়রানির শিকার হতেন। এখন পলিটিক্যাল স্পেসে আরও বেশি নারীর অংশগ্রহণ হবে।
নিউবাংলা/জিএস
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল
একটি দল দেশজুড়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে : মাহদী আমিন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি : মির্জা ফখরুল
‘জান্নাত পার্টি’ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ
ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
ব-য়-ক-টের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
নির্বাচনে হেরে যাওয়ার ভ-য়ে হ-তা-শ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির
বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান
কর আদায় না বাড়িয়ে পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে: গভর্নর
ভোটকেন্দ্রে মোবাইল নি-ষি-দ্ধে-র সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের
প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান
ধ-র্ম-ঘ-ট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নতুন বার্তা
সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
২০ হাজার টাকার টিকিটে সৌদি থেকে ফিরতে পারবেন হাজিরা : বিমান উপদেষ্টা
বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না : তারেক রহমান
নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
মির্জা আব্বাসের সঙ্গে চা-চক্রে মেঘনা আলম
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব ডা. শফিকুর রহমান
আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বু-লে-টে-র প্রস্তুতি
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা