নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ এ.এম
বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ সময় সংবাদকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই শফথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু অংশ নেবেন বলে নিশ্চিত করেন শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় বিজয়ের পর এই শপথ অনুষ্ঠানকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
২০২৩ সালের ১৭ নভেম্বর থেকে মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন ড. মোহাম্মদ মুইজ্জু। এর পর থেকেই তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন বার্তা দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
নিউবাংলা/জিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল
জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ
শপথ নিলেন এনসিপির ৬ এমপি
রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মঈন খান
শপথ নিলেন জামায়াতের এমপিরা
চিরচেনা সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ
শুল্কমুক্ত গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
জরুরি মিটিংয়ে বসল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা
নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শি-শুর নাম রাখা হলো ‘খালেদা’
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান
নাহিদ ইসলামের নেতৃত্ব ও এনসিপি’র সাফল্যকে ‘অসাধারণ অর্জন’ বললেন প্রধান উপদেষ্টা