নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩১ পি.এম
৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। এ সময় ইফতারের জন্য যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে।
সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
নিউবাংলা/জিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ : ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল
জাতির প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ
শপথ নিলেন এনসিপির ৬ এমপি
রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মঈন খান
শপথ নিলেন জামায়াতের এমপিরা
চিরচেনা সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ
শুল্কমুক্ত গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
জরুরি মিটিংয়ে বসল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা
নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই শি-শুর নাম রাখা হলো ‘খালেদা’
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
রমজানে মাধ্যমিক-মাদরাসা-কলেজ বন্ধ, শুধু খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
পুরো রমজান মাস দেশের সব হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান
নাহিদ ইসলামের নেতৃত্ব ও এনসিপি’র সাফল্যকে ‘অসাধারণ অর্জন’ বললেন প্রধান উপদেষ্টা